‘ইন-ম্যাচ পেনাল্টি’ নিয়ে সতর্ক বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে জয় পরাজয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবটা ফেলেছিলো আইসিসির নতুন এক নিয়ম। যেটার সুবিধার শতভাগ ব্যবহার করে সফল ভারত। নতুন এই নিয়মের নাম ‘ইন-ম্যাচ পেনাল্টি’। ম্যাচের নির্ধারিত সময়সীমার সতর্কবার্তা হিসেবে এটির প্রচলন করে আইসিসি।

সময়সীমা ক্ষেত্রে বাংলাদেশের উদাসীনতা নতুন কিছু নয়। এর জন্য প্রায় ম্যাচ ফি কাটা যায় ক্রিকেটারদের। তবে এবার আর্থিক জরিমানা দিয়েই পার পাওয়া যাবে না। এর প্রভাবে ভুগতে হবে ম্যাচেই। তার উপর নিয়মটা প্রযোজ্য শেষ ওভারের ক্ষেত্রে। তাই বেশ সর্তক থাকতে হবে।

চলতি বছরের জানুয়ারী থেকে প্রবর্তিত নিয়মানুযায়ী প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের ইনিংসের শেষ ওভার শুরুর একটা কাট অফ টাইম ঠিক করা হয়েছে। এই টাইম পেরিয়ে গেলে যত বল বাকি থাকবে ততটা সময় চারজনের বেশি ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখা যাবে না।

সাধারণত পাওয়ারপ্লে’র পর পাঁচজন ফিল্ডার থাকতে পারেন ৩০ গজ বৃত্তের বাইরে। কিন্তু ‘ইন-ম্যাচ পেনাল্টি’ পেলে ১ জন তুলে আনতে হবে বৃত্তের ভিতরে। ফলো ৩০ গজের বাইরে চারজনের বেশি রাখার সুবিধাটা থাকলো না।

পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ওভারে ভারত পড়ে এই শাস্তিতে, পাকিস্তানও শেষ দিকে এই শাস্তির মধ্যে পড়ে দিয়েছে মূল্য। রোহিত শর্মা, বাবর আজমদের সেই ভুল থেকে নিশ্চিতভাবেই নজরে পড়ছে সাকিব আল হাসানের।

আফগানিস্তানের বিপক্ষে দ্রুত ওভার শেষ করার তাড়না দেখাতে পারেন তিনি। অবশ্য এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে দুটি প্রস্তুতি ম্যাচে সময়ের আগে যাতে বোলিং শেষ করতে পারে সেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। এবার আন্তর্জাতিক ম্যাচে চ্যালেঞ্জ সামলানোর চাপ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »