কোহলির চোখে বর্তমানে বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফুটবলে যেমন মেসি-রোনালদোর মধ্যে কে বিশ্বসেরা? এই নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে তর্কের সমাপ্তিরেখা নেই! অনুরূপ ভাবে বাইশ গজেও সময়ের সেরা ব্যাটসম্যান কে! এই নিয়ে কোহলি-বাবরের ভক্তদের মাঝে তর্কের শেষ নেই।

ভক্তকূলদের মাঝে শ্রেষ্ঠত্ব নিয়ে যতই দ্বিধা থাকুক না কেন, দিনশেষে কোহলি-বাবরের একে অন্যের প্রতি শ্রদ্মা ও সমর্থন সবসময় প্রশংসনীয়।

ব্যাট হাতে কোহলির সময়টা মোটেও ভাল যাচ্ছে না। রান খরায় ভুগছেন লম্বা সময় ধরে, সমালোচিতও হচ্ছেন চারদিক থেকে। সবমিলিয়ে, ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন গুলো পার করছেন এই ভারতীয় ব্যাটার। নিজের সময়টা খারাপ গেলেও, নিজের আরেক চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে প্রশংসায় ভাসাতে কৃপন্য করেননি কোহলি। সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ কোহলি মনে করেন, এই মুহুর্তে বাবর আজম বিশ্বসেরা ব্যাটসম্যান

বাবরকে সময়ের বিশ্বসেরা ব্যাটার তকমা দিয়ে কোহলি বলেন: যে কোন ফরম্যাটে বাবর আজমই এখন দুনিয়ার সবচাইতে সেরা ব্যাটার। আমি তার ব্যাটিং উপভোগ করি। ২০১৯ বিশ্বকাপের পর আমাদের প্রথম দেখা হয়।আমাদের একসাথে বসে লম্বা সময় আড্ডা হয়। সে তখনও আমাকে সম্মান করতো, যা এখনো শতাধিক অর্জনের পরও পরিবর্তন হয়নি।আমি মনে করি সে খেলোয়াড় হিসেবে অনেক দূর যাবে।

কোহলির খারাপ সময়ে তার পাশে প্রায় দাঁড়াতে দেখা যায় বাবর আজমকেও! এই তো কিছুদিন আগের কথা, ইংল্যান্ড সফরে ব্যাট হাতে ছন্নছাড়া ছিলেন কোহলি। ব্যাট হাতে টানা ব্যর্থ হচ্ছিলেন, এবং চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বিরাট।কোহলির খারাপ ওই সময়ে, কোহলির পাশে দাঁড়িয়েছিলেন বাবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে শুভকামনা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। কোহলিও বাবরের সমর্থন পেয়ে ফিরতি ধন্যবাদ জানিয়েছিলেন তাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »