সাকিবের নেতৃত্বে এশিয়া কাপে দাপট দেখাবে বাংলাদেশ: ওয়াটসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন এশিয়া কাপে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল দারুণ চমক দেখাবে বলে মনে করেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।ওয়াটসনের চোখে সাকিবই আসন্ন এই আসরে বাংলাদেশ দলের ট্রাম কার্ড।

এশিয়া কাপে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ খেলবে এমনটা শুনে দারুণ খুশি ওয়াটসন। ওয়াটসনের মতে, সাকিবের নেতৃত্বে দলের চেহারাই বদলে যাবে।

ওয়াটসন বলেন: তিনি আরও বলেন, ‘সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পেয়েছে, এটা তাদের (বাংলাদেশ) দলগতভাবে আরও সুসংঘটিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।

চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দারুণ। তার একটি বিষয় প্রমাণ করারও আছে। যখন কোনো ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে তখন তারা দাপুটে ক্রিকেট খেলতে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে তাহলে আমি খুবই অবাক হবো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »