২০২৩ এর নভেম্বর পর্যন্ত ডোমিঙ্গোর থাকা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কোচ হিসেবে থাকছেন বহুল আলোচিত-সমালোচিত কোচ রাসেল ডমিঙ্গো। তবে এ সময়ে শুধু ওয়ানডে ও টেস্ট দল নিয়ে কাজ করবেন তিনি।

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত, নতুন ভূমিকায় দেখা যাবে এই প্রোটিয়া কোচকে। নতুন ভূমিকায় তাকে আর প্রধান কোচ হিসেবে দেখা যাবে না। তবে এ সময়ে কেউই সুনির্দিষ্টভাবে বাংলাদেশ দলের প্রধান কোচের ভূমিকায় থাকবেন না। আজ কোচদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন পাপন ও ডমিঙ্গো দুজনই।

বিসিবি সভাপতি জানিয়েছেন, এখন দেশের ক্রিকেটে প্রধান কোচের ভূমিকায় কেউ থাকছেন না। টি-টোয়েন্টিতে সদ্য নিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে দলের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাটিং কোচ ও সাবেক প্রধান কোচ জেমি সিডন্স কাজ করবেন নতুন খেলোয়াড় গড়ে তুলতে। ডমিঙ্গো মূলত কাজ করবেন টেস্ট ও ওয়ানডে দলের সাথে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »