নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সর্বশেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। এই মুহুর্তে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের ১০ নাম্বারে অবস্থান করছেন মোস্তাফিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটি দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
এই লাফে ১৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৩ স্থানে অবস্থান করছেন এই স্পিনার।
বোলিং র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের! ২ ধাপ পিছিয়ে ৮ম স্থানে নেমে এসেছেন তিনি।
যদিও বাংলাদেশী বোলারদের মধ্যে মিরাজই র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বরবারের মতো তামিমই শীর্ষে। স্থান পরিবর্তন না করে তামিমের অবস্থান ১৬ তম স্থানে। র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও! এক ধাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠে এসেছেন তিনি।
তৃতীয় ওয়ানডেতে ৮৫ রানের ইনিংস খেলে ৮৫তম স্থানে উঠে এসেছেন আফিফ। দুই ধাপ পিছিয়ে ২১ তম স্থানে নেমে গেছেন মুশফিকুর রহিম।
