ইসলামিক অনুশাসন মেনে চলার অনুরোধ রিজওয়ানের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ইসলাম ধর্মের প্রতি অসামান্য ভালবাসা ও ধার্মিক মনোভাবের বিষয় কারো অজানা নয়। বর্তমান যুগে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ধার্মিক ক্রিকেটার হিসেবে দারুণ খ্যাতি রয়েছে পাকিস্তানি এই ক্রিকেটারের।

কখনো সতীর্থদের ধর্মীয় নিয়মকানুন ও অনুশাসন নিয়ে উপদেশ, কখনো খেলা ও অনুশীলন চলাকালীন সময়ে মাঠের এককোঁনে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া। অনুশীলন চলাকালীন নামাজের সময়ে সতীর্থদের নিয়ে নামাজের ইমামতি, কিংবা খ্রিস্টান কোচ ম্যাথু হেইডেনকে কোরআন উপহার দিয়ে ইসলাম ধর্ম সমন্ধে জানার কৌতূহল বাড়িয়ে দেওয়া। মোহাম্মদ রিজওয়ানের এসবই প্রমাণ করে, তিনি তার ধর্মের প্রতি ও নিজের ঈমান আমলের প্রতি কতটা যত্নশীল।

এবার রিজওয়ান আবারো শিরোনামে এসেছেন নিজ দেশের মানুষদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানিয়ে।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে ক্রিকেট সমর্থকদের মুখোমুখি হয়েছিলেন রিজওয়ান। উক্ত অনুষ্ঠানে ভক্তদের কৌতূহলী সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই ক্রিকেটার। এই সময়ে প্রসঙ্গত একটি প্রশ্নের জবাবে মোহাম্মদ রিজওয়ান উপস্থিত সবাইকে নিজের ধর্মের প্রতি সবসময় যত্নশীল থাকার আহবান জানান।ইসলাম ধর্মের সকল ধর্মীয় অনুশাসন মেনে চলে নিজেকে একজন ঈমানদার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার আহব্বান জানান তিনি।

এছাড়া সমর্থকদের উদ্দেশ্যে রিজওয়ান আরো বলেনঃ অন্যদের দিকে আঙুল না তুলে, আমাদের উচিত আমাদের নিজেদের নিয়ে ভাবা।প্রধানমন্ত্রী কিংবা পার্লামেন্ট মেম্বারদের দিকে তাকিয়ে লাভ নেই। আমাদের উচিত নিজেদের কিভাবে একজন ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে ভাবা।অন্যদের ব্যাপারে মাথা না ঘামিয়ে, আমাদের নিজেদের ব্যাপারে সবসময় সচেতন থাকা উচিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »