নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। তিনি ৯ ধাপ এগিয়ে ওয়ানডের র্যাঙ্কিংয়ে বাঁহাতি এই স্পিনারের অবস্থান এখন ৭১ নম্বরে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটন দাস চার ধাপ পিছিয়েছেন। তিনি আছেন ২৮ নম্বরে। পিছিয়েছেন মুশফিকুর রহিমও। তিনি নেমে গেছেন ১৮ নম্বরে। এক ধাপ পিছিয়ে সাকিব আছেন ৩০ নম্বরে।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টানা দুই হাফ সেঞ্চুরি করলেও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের অবস্থা ১৬ নম্বরেই আছেন তামিম ইকবাল। ৪ ধাপ অবনমন হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদের। তিনি ৩৮ থেকে ৪২ নম্বরে নেমে গেছেন।
