নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচির কারণে সবচেয়ে বেশি চাপ পড়ে দলের সিনিয়র খেলোয়াড়দের ওপর। তবে, একের পর এক সিরিজের ধকল বেশ ভালোভাবেই সামলে নিচ্ছে ইন্ডিয়া। কেননা প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের সিনিয়র খেলোয়াড়দের কাজের চাপ অনেকাংশে কমিয়ে ফেলেছেন দ্রাবিড়।
সিনিয়রদের বিশ্রাম দেওয়ার ফলে ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছে। এ কারণে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিশ্বাস করেন, এর পুরো কৃতিত্ব অধিনায়ক রোহিত শর্মার এবং পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দ্রাবিড়।
তিনি ববলেন,”তারা যেভাবে দলটাকে একত্রিত করে রেখেছে, এর পুরো কৃতিত্ব রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের। নিশ্চিতভাবেই এটা খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক মানসিকতা নিয়ে আসে এবং একই সময়ে খেলোয়াড়রা নিরাপদ বোধ করছে, নিশ্চিতভাবেই তারা যথেষ্ট সুযোগ পাচ্ছে। তারা না খেললে তাদের খেলতে বলা হচ্ছে, এটা সত্যিই প্রশংসনীয়।”
সদ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রোহিতের ডেপুটি ছিলেন হার্দিক। এর আগে আয়ারল্যান্ডে ভারতের নেতৃত্ব দিয়েছেন এবং এখন ক্যারিবিয়ানে রোহিতের ডেপুটি। সিনিয়রদের অনুপস্থিতিতে ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এমন দায়িত্বকে চাপ করে না করে বরং সুযোগ হিসেবেই দেখছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,”আমি সবসময় দায়িত্ব উপভোগ করেছি এবং এটা আমার খেলায় আরও সুবিধা যোগ করেছে। কারণ এটা আমাকে আরও ভাবতে বাধ্য করে এবং যখন আমি বেশি চিন্তা করি তখন ক্রিকেটের মূল্য আরও বেশি উপলব্ধি করতে পারি।”
