জিম্বাবুয়েতে কোহলি সেঞ্চুরি করলেও লাভ কী?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত। আর সেই সফরে তরুণ দল পাঠাবে ভারতের নির্বাচকরা। তবে ফর্মে ফেরার জন্যে বিরাট কোহলিকেও সেই সফরে পাঠাতে চায় ভারতের ম্যানেজমেন্ট। যদিও এ নিয়ে মন্তব্য করেছেন স্কট স্টাইরিসও। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার মনে করেন, জিম্বাবুয়েতে কোহলি সেঞ্চুরি করলেও লাভ নেই!

সর্বশেষ ৭৮ ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই ব্যাটারের। এমনকি পুরো ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিকে তাই ফর্মে ফেরাতে জিম্বাবুয়েতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতের নির্বাচকরা।

তবে এতে তেমন লাভ দেখছেন না স্টাইরিস,”আমার কাছে মনে হয়, জিম্বাবুয়েতে কোহলির যাওয়াটা মোটেও সঠিক ব্যাপার হবে না। কোহলি ক্রিকেট থেকে এ মুহূর্তে পুরোপুরি দূরে থাকুক। নির্বাচক ও কোচ রাহুল দ্রাবিড়ের কোহলিকে জিজ্ঞাসা করা উচিত, বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য তাঁর কতটা সময় লাগবে। আমি মনে করি, জিম্বাবুতে কোহলির যাওয়া উচিত নয়। সেখানে তার পাওয়ার কিছু নেই। সেখানে সে শতরান পেতেই পারে, কিন্তু তা দিয়ে লাভ কী! সেটি তাঁকে আত্মবিশ্বাস দিতে পারে, কিন্তু তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »