নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নেমে প্রতিনিয়ত একের পর এক রেকর্ড করে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তান দলের দায়িত্ব নেয়ার পরেই পাকিস্তানের ক্রিকেটারদের এক সুতোয় গেঁথেছেন তিনি। যে কারণে বাবরের এমন গুণে মুগ্ধ জাভেদ মিয়াঁদাদ। সেই সঙ্গে বাবরকে অবসরের আগ পর্যন্ত অধিনায়ক রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বাবরের অধীনে ১৫ ওয়ানডের নয়টিতে জয় পেয়েছে তারা। টি-টোয়েন্টিতে ২৬ এবং টেস্টে ১২ ম্যাচের আটটিতেই পাকিস্তানকে জয় এনে দিয়েছেন বাবর। সর্বশেষ গল টেস্টেও ইতিহাস গড়ে জয় পেয়েছে পাকিস্তান। এমন জয়ের পরই কথা উঠছে বাবরকে অবসরের আগ পর্যন্ত অধিনায়ক রাখার পরামর্শ দিয়েছেন মিয়াঁদাদ।
এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেন,”বাবর আজম এখন ম্যাচিউড। সে খেলা থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকা উচিত।”
পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন,”দলটা একটা ইউনিট হিসেবে খেলছে। এটার কৃতিত্ব আমাদের খেলোয়াড় এবং আমাদের নাম্বার ওয়ান অধিনায়কের। সে (বাবর আজম) আমাদের ক্যাপ্টেন কুল। সে নিজের মেজাজ হারায় না।”
