নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি।
সেই প্রতিবেদন মতে ইউসুফকে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে পিসিবি।
সেই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে পাকিস্তান।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রধান কোচ সাকলাইন মুস্তাকের পরামর্শে অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ইউসুফকে। চলতি শ্রীলঙ্কা সিরিজেও ব্যাটিং কোচের ভূমিকায় আছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার।
