বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট থেকে। সিরিজের বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে ৭ আগস্ট ও ১০ আগস্ট।টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে।
এরপর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে সোয়া ১টা থেকে। বাংলাদেশ এখনও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করেনি।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি-

৩০ জুলাই – প্রথম টি-টোয়েন্টি
৩১ জুলাই – দ্বিতীয় টি-টোয়েন্টি
২ আগস্ট – তৃতীয় টি-টোয়েন্টি
৫ আগস্ট – প্রথম ওয়ানডে
৭ আগস্ট – দ্বিতীয় ওয়ানডে
১০ আগস্ট – তৃতীয় ওয়ানডে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »