নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে রান খরায় ভুগছেন। স্বাভাবিকভাবেই তাই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। তবে মাহমুদউল্লাহকে নিয়ে খুব বেশি ভাবতে নারাজ নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মনে করেন, মাহমুদউল্লাহ রানে ফিরলেই সব ঠিক হয়ে যাবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। দলের ভরাডুবির সঙ্গে তার নিজের পারফরম্যান্সও ছিল দৃষ্টিকটু। প্রথম টি-টোয়েন্টিতে ৮ রান আসে তার ব্যাট থেকে। আর পরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে ১১ এবং ২২ রান।
পাপন বলেন,”মাহমুদউল্লাহ রিয়াদ নিয়ে এত কথা হচ্ছে, তার নামটা এত আসছে কারণ সে নিজে রান পাচ্ছে না। আসল সমস্যাটাই হচ্ছে এখানে। তো এটা একটা সমস্যা এটা নিয়ে তার সাথে কথা বলবো। দেখি, সে কী বলে। কিন্তু আমার মনে হয়, সে রান পেলেই সব ঠিক হয়ে যাবে।”
