এশিয়া কাপ আয়োজনে ‘আত্মবিশ্বাসী’ শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়। দেশটির জনগণ নেমে পড়েছে বিক্ষোভেও। এমন অবস্থায় এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়ার গুঞ্জন ছিল। বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন অনেকে। যদিও অবশেষে সেই সম্ভাবনা ক্ষীণ।

আর্থিক সঙ্কটে ডুবে থাকলেও ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন ‘আত্মবিশ্বাসী’ শ্রীলঙ্কা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে শেষ করায় বাড়তি সাহস পাচ্ছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। এদিকে দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন, ভেন্যু সরিয়ে নিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কোনো চাপ দিচ্ছে ‘না’।

এ প্রসঙ্গে মোহন ডি সিলভা বলেন,”আমরা শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট আয়োজনের ব‍্যাপারে খুব আত্মবিশ্বাসী। আমরা মাত্রই দেশের মাটিতে সিরিজ খেললাম, যেখানে গলে দুটি টেস্ট ছিল। দেশে এখন পাকিস্তান আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »