লিটনই বলেছিল শান্তকে ওপেনিং করাতে: তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে এ দিন ইনিংস উদ্বোধন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে জানা গেছে আরেক ওপেনার লিটন দাসের পরিকল্পনাতেই এমন সিদ্ধান্ত নেন তামিম।

গতকাল ইনিংস উদ্বোধন করতে নেমে তামিম-শান্ত মিলে তোলেন ৪৮ রান। গায়ানার এমন স্লো উইকেটের প্রেক্ষিতে এই ৪৮ রানকেই শতরানের জুটি বলছেন তামিম।

ম্যাচ শেষে তামিম বলেন,”শান্তকে নিয়ে ওপেন করা.. এটা লিটনের সিদ্ধান্ত ছিল। আমাকে বলতেই হবে। আমাদের ফিল্ডিংয়ের শেষ দিকে সে এসে আমাকে বলল, ‘আপনারা দুজন ওপেন করলে কেমন হয়?’ কারণ, ওদের মূল অন্ত্র বাঁহাতি দুই স্পিনার। আমার মনে হয়, তার ভাবনাটা দারুণ ছিল। বল অনেক স্পিন করছিল, ডানহাতির জন্য কাজটা একটু কঠিন অবশ্যই হতো। আমি আর শান্ত যখন ব্যাটিংয়ে গেলাম, আমরা বলেছিলাম যে রান না হলেও সমস্যা নেই। ওদের ওভারগুলো যদি শেষ হয়ে যায়, তার পরও ৩০ ওভার বাকি থাকে। তার পর আমাদের দারুণ এক জুটি হয় ৪৮ রানের। ৪৮ রান এমনিতে ছোট লাগে। কিন্তু এই উইকেটে ৪৮ রানকে বলা যায় শতরানের জুটির মতো। আমার মনে হয় আমরা ভালোই করেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »