ভারতই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দাবিদার: আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে গেছে। দলগুলো বিভিন্ন সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট কোন দল সে বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

পাকিস্তানের টি-টোয়েন্টি ট্রফিজয়ী সাবেক এ অধিনায়কের মতে, এবার ভারতই টি-টোয়েন্টি জেতার দাবিদার।

তাদের পারফরম্যান্স অসাধারণ। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়ের পর এক টুইটে আফ্রিদি এ কথা বলেন।
আফ্রিদি টুইটে লেখেন, ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছে ভারত। বিশেষ করে তাদের বোলিং ছিল চোখ ধাঁধানো।

তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল।
প্রসঙ্গত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে জিতেছে। ট্রেন্ড ব্রিজে সবশেষ ম্যাচটি তারা ১৭ রানে জিতেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »