নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরেছেন এনামুল বিজয়। তবে যেই ফরম্যাটের পারফরম্যান্স করে দলে জায়গা পেয়েছেন সেই ওয়ানডেতে এসেই একাদশে সুযোগ হলো না তার। তামিম ইকবালের মতে, দলের নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই বিজয়কে রেখে নাজমুল হোসেন শান্তকে খেলানো হয়েছে।
টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে শান্তকে। কারণ বিজয়ের আগে থেকেই পাইপলাইনে ছিলেন শান্ত। যার ফলে সুযোগ আসলে শান্তকেই আগে বিবেচনা করেছেন তারা বলে জানিয়েছেন তামিম। বাংলাদেশের অধিয়ান্যক মনে করেন তাদের এমন সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল।
তামিম বলেন,”আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যে… দেখুন, এনামুল বিজয় অবশ্যই দারুণ একটি ঘরোয়া মৌসুম কাটিয়েছে। মাত্র দলে এসেছে। আজকে যদি শান্তর জায়গায় বিজয়কে নিতাম, তাহলে শান্ত যে গত তিন সিরিজ ধরে ছিল, ওই নির্বাচনটা ছিল ভুল। শান্তকে কেন তিন সিরিজ ধরে নিয়ে আসছি? যখনই সুযোগ আসবে, শান্তরই এগিয়ে থাকার কথা বিজয়ের চেয়ে।”
