সবাই আমাকে মেরে ফেলতে চাইছে: পুরান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল ব্যাটিংয়ের শুরুতে নো বলে বোল্ড এবং পরবর্তীতে লেগ বিফোর উইকেটের কবলে পড়ার পরও ওয়েস্ট ইন্ডিজ রিভিউ না নেয়ায় বেঁচে যান মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহকে দুবার আউট করার সুযোগ লুফে নিতে না পারায় পুরানকে সবাই মেরে ফেলতে চাইছে। ম্যাচ শেষে এমনটা জানিয়েছেন তিনি নিজেই।

প্রথম ঘটনাটি পুরানের গুড লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হন মাহমুদউল্লাহ। তবে ওভারস্টেপিং করায় সাজঘরে ফিরতে হয় না সেই সময় ২০ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটারকে। দ্বিতীয় ঘটনাটি ঘটে ইনিংসের ২৫তম ওভারে। ডানহাতি এই ব্যাটার লাইন মিস করলে বল সরাসরি তার সামনের পায়ের প্যাডে লাগে। ওয়েস্ট ইন্ডিজ জোরালো আবেদন করলেও আম্পায়ার জো উইলসন তাতে সায় দেয়নি। রিভিউ নেয়ার সুযোগ থাকলেও তা করেনি ওয়েস্ট ইন্ডিজ।

এ প্রসঙ্গে পুরান বলেন,”অবশ্যই প্রত্যাশিত নয়। আমি জানি ছেলেরা আমাকে এ জন্য মেরে ফেলবে। এটা অবশ্যই হতাশার। মাহমুদউল্লাহর হয়তো ভাগ্যটা ভালো ছিল। আমি নিজেই অবাক হয়েছিলাম। কারণ বলটা অনেক বাঁক খেয়েছিল। শেই (শেই হোপ) বলছিল, বলটা নাকি বেশিই বাঁক খেয়েছে। আমিও তা-ই বলছিলাম। বাকিরা অবশ্য বলছিল রিভিউ নিতে। কারণ তাদের মনে হয়েছে সেটা নিশ্চিত আউট ছিল। আমি তাদের কথা শুনে অবাক হয়েছিলাম। এখন তো সবাই আমাকে মেরে ফেলতে চাইছে। কোচ, ক্রিকেটার সবাই। আমার রিভিউ নেওয়া উচিত ছিল। কারণ দুটি রিভিউ ছিল আমাদের হাতে। কে জানে, হয়তো রিভিউটা নিলে খেলাটা বদলে যেতে পারত। তখনো ৩৫-৪০ রান দরকার ছিল তাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »