নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপ শুরুর তিনমাস আগে এমন ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও নিয়মিত পারফর্ম না করায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। তবে সব ছাপিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন তিনি।যদিও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি নিজেই।
ক্রিকেট ডটকম এইউ এর সঙ্গে আলাপচারিতায় ফিঞ্চ বলেন,”সবকিছু পরিকল্পনা মতো থাকলে সবকিছুতে (টি-টোয়েন্টি থেকে অবসর) ফুলস্টপ পড়তে পারে। এটা অবশ্যই ৫০ ওভারের দিকে মনোযোগ শিফট হবে।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমার মনে হয় না ১২ মাসে খুব বেশি টি-টোয়েন্টি খেলা আছে। আমি আসলে কিছু জানি না। আপনি যখন মিড ৩০ এ আসবেন তখন এটা স্বাভাবিকভাবেই ঘটে।”
