অশ্বিন বাদ পড়লে কোহলিও বাদ পড়তে পারেঃ কপিল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লম্বা সময় ধরে অফফর্মে রয়েছেন বিরাট কোহলি। সেঞ্চুরি করতে গিয়ে এখন যেন রান করাই ভুলে গেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। বিশেষ করে টি-টোয়েন্টি দলে বড্ড খারাপ পরিস্থিতি করে তুলেছে কোহলির অফফর্ম। ভারতকে বিশ্বকাপ জেতানো কপিল দেব মনে করেন, প্রায় ৪৫০ উইকেট নিয়েও টেস্ট দল থেকে রবিচন্দ্রন অশ্বিন বাদ পড়তে পারলে কোহলিও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে পারেন।

এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০ রানে আউট হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি খরা পৌঁছে গেছে ৭৫ ইনিংসে। এই ৭৫ ইনিংসে কোহলি হাফ সেঞ্চুরির উদযাপন করেছেন ২৪ বার। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে হারিয়ে গেলেন অফ-ফর্মেই। মিডিয়ার সামনে বরাবরই কড়া কথা বলা কপিল এবার সমালোচনা করলেন কোহলির।

তিনি বলেন,”হ্যা, এখন পরিস্থিতি এমন এসেছে যে আপনাকে হয়তো বাধ্য হতে হবে বিরাট কোহলিকে বেঞ্চে বসাতে। যদি বিশ্বের দ্বিতীয় সেরা বোলার অশ্বিন টেস্ট দল থেকে বাদ পড়তে পারে তাহলে একসময়ে নাম্বার ওয়ান ব্যাটারও বাদ পড়তে পারে। বিরাটকে আমরা আগে যেভাবে দেখেছি এখন সে সেভাবে পারফর্ম করতে পারছে না। সে তার নাম প্রতিষ্ঠিত করেছে পারফরম্যান্স দিয়েই। তবে এখন যদি সে পারফর্ম না করে তাহলে আপনি পারফর্ম করা তরুণদের দলের বাইরে রাখতে পারেন না। আপনি কেবল সুনাম দেখে দল বাছাই করতে পারেন না। আপনাকে বর্তমান ফর্ম দেখতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »