ইতিহাস গড়ে ভারতকে হারালো ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের দেওয়া কথা রাখলেন জনি বেয়ারস্টো। চলতি টেস্ট চলাকালে তৃতীয় দিনের খেলা শেষে বেয়ারস্টো বলেছিলেন, ‘(লক্ষ্য) যা-ই দেয়া হোক, আমরা তাড়া করব।’ অবশেষে নিজে মাঠে থেকে সেই কথা রেখেছেন তিনি। ভারতের বিপক্ষে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়েছে ইংলিশরা। ভারতকে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর ফলে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »