স্টোকসকে অতি আক্রমণাত্মক না হওয়ার পরামর্শ পিটারসেনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম যোগ দেওয়ার পরে। একইসঙ্গে নতুক অধিনায়ক বেন স্টোকসের রয়েছে বড় অবদান। কারণ মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব পুরো দলের চেহারা বদলে দিয়েছে। স্টোকসের এমন দর্শনকে সমর্থন করলেও, তার অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ের সমালোচনা করেছেন কেভিন পিটারসেন।

বাজে পরিস্থিতি কাটিয়ে উঠতে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট সহ পুরো দলকে ঢেলে সাজায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে নতুন যুগে ইংলিশদের টেস্ট ক্রিকেট। তবে অতি আক্রমণাত্মক খেলে বাড়তি কিছু প্রামণ করার পক্ষে নন পিটারসেন।

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন,”স্টোকসকে বলব যে, অতি আক্রমণাত্মক হয়ে নির্দিষ্ট কিছু প্রমাণের চেষ্টা করার দরকার নেই। স্টোকসের একটা রীতি আছে, যখন সে উইকেটে যায়, তখন বোলাররা জানে যে, তাকে আউট করার জন্য তাদের সেরা ডেলিভারি করতে হবে, এবং কখনও কখনও ভালো বলেও বাউন্ডারি হবে, কখনও কখনও ছক্কাও হতে পারে। এই মুহূর্তে স্টোকস এমন একজন অধিনায়ক এবং নেতা, যে বোলারদের পর বাড়তি চাপ তৈরি করতে চায়।”

ভারতের বিপক্ষে চলমান এজবাস্টন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন স্টোকস। তিনি আক্রমণাত্মক খেলতে গিয়ে দুই বার জীবন পাওয়ার পরই ৩১ বলে ২৫ রানের বেশি করতে পারেননি।

পিটারসেন বলেন,”আমি স্টোকসকে দেখছিলাম এবং ভাবছিলাম, ‘সে অধিনায়ক, সে নেতা’। সে নতুন ব্র্যান্ডের ক্রিকেটের কথা বলছে। আক্রমণাত্মক শট খেলার পর (আহার্দুল) ঠাকুর তার ক্যাচ ফেলে দেয়। এরপর আবারও শট খেলতে গিয়ে সরাসরি মিডঅফে ক্যাচ তুলে এবং (ফিল্ডার) ফেলে দেয়। এরপর আবারও শট খেলতে গিয়ে আউট হয়েছে। এটি কোনো ভালো সিদ্ধান্ত নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »