নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেশ ভালোভাবেই জমে উঠেছে এজবাস্টন টেস্ট। প্রথম ইনিংসে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ভারতকে সমানে সমানে দেখবে ইংল্যান্ড। এমনটাই ইঙ্গিত দিয়েছেন জনি বেয়ারস্টো। তিনি জানিয়েছেন, ভারত যত বড় লক্ষ্যই দিক না কেন। ইংল্যান্ড সেই লক্ষ্য তাড়া করবে।
১৩২ রানের লিডের সঙ্গে তৃতীয় দিন শেষে ৩ উইকেট ১২৫ রান যোগ করেছে ভারত। ম্যাচে ফিরতে ভারতের বাকি ৭ উইকেট চতুর্থ দিন দ্রুত ফেলে দিতে হবে ইংলিশদের। যদিও ভারতের ভরসা হয়ে উইকেটে আছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পান্ত।
এমন সমীকরণের সামনেই বেয়ারস্টো বলেছেন,”লক্ষ্য যাই হোক না কেন, আমরা তাড়া করে জেতার চেষ্টা করব।‘ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এখন ড্র করাই ইংল্যান্ডের জন্য বড় অর্জন হবে। বেয়ারস্টো অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলেছেন, ‘যে মেজাজে আমরা খেলি, কিছু ম্যাচ তো আপনাকে হারতেই হবে।”
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের নতুন রূপের ছাপ দেখা গেছে। হারার আগে না হারার সেই মানসিকতা ভারতের বিপক্ষেও অব্যাহত আছে।
তিনি বলেছেন,”যা-ই দেয়া হোক, আমরা তাড়া করব। আমরা আগের মতোই (নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন করেছেন) তাড়া করব।”
