নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারাতে গতকাল বড় ভূমিকা রেখেছেন রভম্যান পাওয়েল। তার ছয় ছক্কার বিধ্বংসী ইনিংসে বাংলাদেশ ম্যাচটি হেরেছে ৩৫ রানে। ফলে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পাওয়েলকে কৃতিত্ব দিতে ভোলেননি মাহমুদউল্লাহ রিয়াদ।
পাওয়েলের করা ২৮ বলে অপরাজিত ৬১ রানের সুবাদে স্কোর বোর্ডে পাঁচ উইকেটে ১৯৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৮ রান করে থামে বাংলাদেশ।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন,”পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। ‘১৯০ রান তাড়া করতে গেলে ভালো শুরু খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার-প্লেতে ৫৫-৬০ রান লাগবে। তাহলে আপনি হয়ত ম্যাচে থাকবেন। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেললাম আর রান করেছিলাম ৪৪। ওখানেই আমরা হয়ত পিছিয়ে পড়েছি।”
