পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ‘৩৩’ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ক্রিকেটারদের সঙ্গে লাল এবং সাদা বলের ফরম্যাটে আলাদা আলাদা চুক্তি করছে পিসিবি।

তালিকায় মোট ক্রিকেটারের সংখ্যা ৩৩ জন। গতবারের থেকে এবার ১৩ জন ক্রিকেটার বেশি রয়েছে। মোট পাঁচজন ক্রিকেটারকে লাল এবং সাদা বলের ক্রিকেটে রাখা হয়েছে।

লাল বলের চুক্তি-

ক্যাটাগরি ‘এ’- আজহার আলী।
ক্যাটাগরি ‘বি’- ফাওয়াদ আলম।
ক্যাটাগরি ‘সি’- আবদুল্লাহ শফিক, নাসিম শাহ ও নোমান আলী।
ক্যাটাগরি ‘ডি’- আবিদ আলী, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শান মাসুদ ও ইয়াসির শাহ।

সাদা বলের চুক্তি-

ক্যাটাগরি ‘এ’- ফখর জামান ও শাদাব খান।
ক্যাটাগরি ‘বি’- হারিস রউফ।
ক্যাটাগরি ‘সি’- মোহাম্মদ নাওয়াজ।
ক্যাটাগরি ‘ডি’- আসিফ আলী, হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির ও জহিদ মেহমুদ।

ইমার্জিং চুক্তি- আলী উসমান, হাসিবুল্লাহ, কামরান ঘুলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, কাসিম আকরাম ও সালমান আলী আঘা।

তিন ফরম্যাটে থাকা পাঁচ ক্রিকেটার- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »