নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গী পাকিস্তান।
তাই সিরিজটিকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তিন দলের টুর্নামেন্টে সবাই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ প্রতিটি দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
তারিখ দল প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর ২০২২ বাংলাদেশ পাকিস্তান ক্রাইস্টচার্চ
৮ অক্টোবর ২০২২ পাকিস্তান নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ
৯ অক্টোবর ২০২২ নিউজিল্যান্ড বাংলাদেশ ক্রাইস্টচার্চ
১১ অক্টোবর ২০২২ পাকিস্তান নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ
১২ অক্টোবর ২০২২ নিউজিল্যান্ড বাংলাদেশ ক্রাইস্টচার্চ
১৩ অক্টোবর ২০২২ বাংলাদেশ পাকিস্তান ক্রাইস্টচার্চ
১৪ অক্টোবর ২০২২ টিবিসি টিবিসি ক্রাইস্টচার্চ
