সিরিজ হারের পরেও তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ ফিঞ্চ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষ ওয়ানডের আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার। তবুও গতকাল শুক্রবার নিয়ম রক্ষার শেষ ওয়ানডেতে ৪ উইকেটের জয় পেয়েছে অজিরা। সিরিজ শেষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, পর্যাপ্ত জুটির অভাবেই সিরিজ হারতে হয়েছে তাদের।

তবে পুরো সিরিজে দুই দলের পার্থক্য খুঁজে পেয়েছেন ফিঞ্চ। তিনি মনে করেন শ্রীলঙ্কার ব্যাটাররা নিয়মিত বড় জুটি গড়তে পেরেছেন। আর তার দলের ব্যাটাররা ৪০-৫০ রানের বেশি জুটি গড়তে পারেননি। তাই সিরিজ জয়ের পেছনে শ্রীলঙ্কাকেই কৃতিত্ব দিয়েছেন ফিঞ্চ।

ফিঞ্চ বলেন,”এই সিরিজে দারুণ লড়াই হয়েছে। শ্রীলঙ্কা সত্যি বলতে পরিবেশের সঙ্গে আমাদের থেকে বেশি ভাল মানিয়ে নিতে পেরেছে এবং ওদের জেতাটা একেবারেই যুক্তিসঙ্গত। আমদের ব্যাটাররা এই কঠিন পরিবেশে শুরুটা তো ঠিকঠাকই করেছিল, তবে সেটা বড় রানে রূপান্তরিত করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার তরফে একটি ১৭০ রানের পার্টনারশিপ হয়। এটাই তো দুই দলের মধ্যে পার্থক্য। আমরা ৪০-৫০ রানের পার্টনারশিপের বেশি এগোতে পারিনি। মিডল ওভারগুলোয় আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল আমাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »