নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সপ্তাহ দুই আগে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। আর কোচ হিসেবে অভিষেক সিরিজেই বাজিমাত করেছেন এই সাবেক কিউই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহামে প্রায় ড্র হতে যাওয়া
মাস্টারমাইন্ড হিসেবে ইংলিশদের ড্রেসিংরুমে আছেন ম্যাককালাম। তার চাওয়া, টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলা।
ম্যাককালাম ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার আগে নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে। এরপর ইংল্যান্ডের টেস্ট দলটাকে ঢেলে সাজানো হয়।
এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন তিনি। এবার তিনি টেস্ট ক্রিকেটকে আরও দর্শকপ্রিয় করে তুলতে চান।
ম্যাককালাম বলেন,”খেলাটি প্রায় ১০০ বছর ধরে চলছে এবং এটি দুর্দান্ত। কিন্তু এখন সময় পাল্টেছে, মানুষ খুব দ্রুত এবং সঙ্গে সঙ্গে ফলাফল চায়। কিছু দেশে টেস্ট ক্রিকেট আগের মতো গুরুত্বপূর্ণ নাও হতে পারে। টেস্ট ক্রিকেট যে এখনও আকর্ষণীয় এবং মানুষ এটি দেখতে চায় তা নিশ্চিত করার চেষ্টা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।”
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম দুই টেস্টের দুইটাতেই জিতেছে ইংল্যান্ড।ম্যাককালাম মনে করেন, একজন কোচ হিসেবে দলের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।
তিনি বলেন,”গত দুটি টেস্ট ম্যাচে আমরা যা পেয়েছি, তার চেয়ে বেশি কিছু ড্রেসিংরুমের জন্য আমি চাইতে পারতাম না। তবে এর অনেকটাই অধিনায়কের উপর নির্ভর করে, তার চিন্তা এবং ভাবনাগুলো অনেকটা আমার মতোই।”
