ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যে দিয়ে আবারো ক্রিকেটে ফেরার স্বপ্ন বুনছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে তা আর হলো না। আবারও ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি। আগামীকাল ২৪ জুন বিমানে উঠার কথা থাকলেও পিঠের চোটের কারণে তা আর হচ্ছে না।

দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জানা গেছে, বিসিবির মেডিক্যাল টিমের কাছেই আনফিট হিসেবে গণ্য হয়েছেন সাইফউদ্দিন।

ইনজুরির কারণে একটানা বোলিংও করতে পারছেন না বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। অবশ্য ব্যাটিংয়ে তেমন সমস্যা হচ্ছিল না সাইফউদ্দিনের। কিন্তু বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »