নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার সবটুকু ভারত বিশ্বকাপে কাজে লাগাতে চান লিয়াম লিভিংস্টোন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গেল আসরে দুর্দান্ত খেলেছেন ইংল্যান্ডের এই ব্যাটার।
শেষবারের মেগা নিলামে তাকে সাড়ে ১১ কোটি রুপিতে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব।
আসরে ১৮২.০৮ স্ট্রাইক রেটে ৪৩৭ রান করেন তিনি। বল হাতেও নেন গুরুত্বপূর্ণ উইকেট। সবমিলিয়ে এবারের আইপিএল তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। এমন অভিজ্ঞতা ২০২৩ বিশ্বকাপে কাজে লাগাতে চান এই হার্ড-হিটার ব্যাটার।
লিভিংস্টোন বলেন,”স্পষ্ট একটি ভূমিকা থাকা ছিল গুরুত্বপূর্ণ। আমরা ওখানে গিয়ে আইপিএল খেলি যাতে ওই পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে পারি, দিনশেষে যা কাজে লাগজে ইংল্যান্ডের জন্য আগামী বছরের বিশ্বকাপে। বিশ্বকাপের আগে যে কোনো ধরনের অভিজ্ঞতা হওয়াই দারুণ ব্যাপার। আমি তাই উপভোগই করেছি। আইপিএলে ভালো করে বোঝাটা সরিয়ে দিতে পেরে ভালো লাগছে। সত্যি বলতে, আগের বছরগুলোর চেয়ে আর বেশি খারাপ করার কিছু তো ছিল না! ওখান থেকে কেবল ভালোই হতে পারত। তবে আগে সুযোগও খুব বেশি পাইনি। আর কথা বলার লোকের তো অভাব নেই। যাহোক, এটা বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট, এখানে ভালো করতে পেরে ভালো লাগছে।”
