নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন বেন স্টোকস। নেতা হিসেবে তার যাত্রাটা খুবই ভালো হয়েছে। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিতেছে তার দল। অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত শতভাগ সফল তিনি। অথচ তিনি কখনোই ভাবতেন না যে, একসময় ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন।
সাদা পোশাকের ক্রিকেটে টিম ম্যানেজমেন্ট সহ বেশ কিছু জায়গায় পরিবর্তন আনে ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে জো রুট সাদা পোশাকে ইংলিশদের নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব পান স্টোকস।
স্টোকস বলেন,”এক সময় ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন, আগে কখনো এভাবে ভাবতেন কি না এমনটা জানতে চাইলে স্টোকস বলেন, ‘না, এমনকি আমার দ্বিতীয় চিন্তায়ও এটি ছিল না। আমি শুধুই ভাবতাম, পরের দিন আমি কি করবো।”
গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে খুব একটা সুবিধা করতে পারছে না ইংল্যান্ড। তারপরও দলকে সমর্থন যোগাতে ঠিকই মাঠে গিয়ে খেলা দেখেন ইংলিশ সমর্থকরা। স্টোকস মনে করেন, ভক্তদের এমন ভালোবাসা তাদের জন্য অনুপ্রেরণা।
স্টোকস বলেন,”আমি মনে করি, ক্রিকেট সবসময়ই ভক্তদের ধরে রাখারা জন্য সবচেয়ে সহজলভ্য খেলাগুলির মধ্যে একটি। যা তারা তাদের টিভি স্ক্রিনে দেখতে পারে। ক্রিকেটে তাদের ধরে রাখতে খেলোয়াড় হিসাবে আমাদের বড় দায়িত্ব আছে।”
