প্রথম টেস্টে ‘৭’ উইকেটের হার টাইগারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের আজ চতুর্থ দিনে প্রয়োজন ছিল ৩৫ রান। যেখানে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। আগের দিনের ৩ উইকেটে ৪৯ রান দিয়ে চতুর্থ দিনের সকালের শুরুটা দুর্দান্ত করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আর ক্যারিবীয় ব্যাটারদের চেপে ধরতে পারেননি বাংলাদেশের বোলাররা।

গুড লেংথে বোলিং করলেও নিজের প্রথম ওভারে চার রান দেন খালেদ। আরেক পেসার এবাদত হোসেনের তৃতীয় ও চতুর্থ ডেলিভারিতে দুটি চার মারেন ক্যাম্পবেল। এবাদতের সেই ওভার থেকে আসে ১০ রান। নিজের পরের ওভারে এবাদত দিয়েছিলেন ৬ রান। এদিকে নিজের দ্বিতীয় ওভারে খালেদ ১ রান দিলেও তৃতীয় ওভারে ২ চারে দিয়েছেন ৮ রান।

শান্তর ফুলার লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন ক্যাম্পবেল। ৭ উইকেটের জয়ের দিনে ৫৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া ব্ল্যাকউড অপরাজিত ছিলেন ২৬ রানে। বাংলাদেশের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন খালেদ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১০৩/১০ (৩২.৫ ওভার) (তামিম ২৯, লিটন ১২, সাকিব ৫০, এবাদত ৩; সেলেস ৩/৩৩, জোসেফ ৩/৩৩, রোচ ২/২১)

ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস)- ২৬৫/১০ (১০২.৫ ওভার) (ব্র্যাথওয়েট ৯৪, ব্ল্যাকউড ৬৩, ক্যাম্পবেল ২৪, বোনার ৩৩; মিরাজ ৪/৫৯, খালেদ ২/৫৯)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ২৪৫/১০ (৯০.৫ ওভার) (তামিম ২২, জয় ৪২, শান্ত ১৭, লিটন ১৭, সাকিব ৬৩, সোহান ৬৪; রোচ ৫/৫৩, জোসেফ ৩/৫৫)

ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস)- ৮৮/৩ (২২ ওভার) (ব্ল্যাকউড ২৬*, ক্যাম্পবেল ৫৮*; খালেদ ৩/২৭

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »