ছুটি শেষে আজ অ্যান্টিগা যাচ্ছেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা থেকে দলের সবাই যখন ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন, সাকিব আল হাসান চড়েছেন যুক্তরাষ্ট্রগামী বিমানে। চুপিসারে একাকী নতুন টেস্ট অধিনায়ক চলে যান নিউ ইয়র্কে পরিবারের কাছে। ক্যারিবিয়ানে পৌঁছে ভ্রমণক্লান্তি শেষ করে পুরো বাংলাদেশ দল যখন অনুশীলনে নেমে পড়েছে তখনও টেস্ট অধিনায়ক যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।

শুক্রবার (১০ জুন) অ্যান্টিগায় বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র তিন দিনের প্রস্ত্ততি ম্যাচটাও খেলা শুরু করেছে সাকিবকে ছাড়া। ক্যারিবিয়ানে অধিনায়কহীন বাংলাদেশ দলের সময়টা অবশেষে ফুরিয়ে আসছে। কারণ, আজই অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

অ্যান্টিগা থেকে টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল এমনটাই জানিয়েছেন। প্রস্ত্ততি ম্যাচে সাকিবের অংশগ্রহণের সম্ভাবনা নেই। সিরিজের প্রথম টেস্টের আগে নিজেকে তৈরির জন্য বাঁহাতি এ অলরাউন্ডার কয়েকটি অনুশীলন সেশন পাবেন। আগামী ১৬ জুন শুরু হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »