প্লে-অফে খেলতে না পারা দিল্লির জন্য লজ্জাজনক: মার্শ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের শুরু থেকে অসাধারণ খেললেও শেষ পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। যে কারণে খুবই হতাশ মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের মতে, আইপিএলের প্লে-অফে না যাওয়াটা দিল্লির জন্য রীতিমতো এক প্রকার লজ্জাজনক।

আসরের শুরুর পরে করোনা আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহের জন্য আইসোলেশনে চলে গিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। ফিরে এসেই দলের হাল ধরেন মার্শ নিজে।
প্লে-অফের সমীকরণে নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই শীর্ষ চারে চলে যেতে পারতো দিল্লি। কিন্তু মুম্বাই ম্যাচটি জিতে যাওয়ায় দিল্লির পরিবর্তে প্লে-অফে চলে যায় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল শেষ হলেও হতাশা যায়নি মার্শের। দিল্লি কোচ রিকি পন্টিংয়ের প্রশংসা করলেও দিল্লির প্লে-অফে না যাওয়ায় ক্রুদ্ধ তিনি,”আইপিএলের ফাইনালে আমরা উঠতে পারিনি, এটা খুবই লজ্জার একটা বিষয়। হেড কোচ রিকি পন্টিং তার ক্রিকেটারদের অনেক মূল্যায়ন করেছেন। তিনি অধিনায়ক বা নেতা হিসেবে যেমন, কোচ হিসেবেও তেমনই ছিলেন। তিনি দলের প্রতি আপনাকে আরও দায়িত্ববান করে তুলতে পারেন। প্রথম দুই সপ্তাহে আমার মনে হয়েছে ভারতে আমি কিছুই করতে পারব না। কিন্তু তাকে কাছে পেয়ে আমার মনে হয়েছে আমি দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »