নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আসরে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তেমনি ম্যাচ খেলার সুযোগও পেয়েছিলেন। তবে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি ফিজ। ফলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র আট ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার।
প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া দলে ফেরার পর আর একাদশে সুযোগ পাননি মুস্তাফিজ। দিল্লির হয়ে সবগুলো ম্যাচে একাদশে সুযোগ না পেলেও দিল্লির জার্সিতে আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেতে পারেন মুস্তাফিজ।
শুধু মুস্তাফিজ নয়, টুর্নামেন্টটিতে খেলার সুযোগ থাকছে নরকিয়া, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদেরও। নিজেদের আইপিএল দল থেকে চারজন করে ক্রিকেটার নিতে পারবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। তবে টুর্নামেন্টটিতে খেলার জন্য অনাপত্তি পত্র নিতে হবে নিজস্ব দেশের ক্রিকেট বোর্ডের।
বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আারব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাধারণ সম্পাদক মুবাশির উসমানি।
এ প্রসঙ্গে তিনি বলেন,”প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ মতো চারজন ক্রিকেটার ড্রাফট বা নিলামের আগে নিতে পারবে। যা আমরা পরে (ড্রাফট নাকি নিলাম) সিদ্ধান্ত নেবো। এটি যেকোনো খেলোয়াড় হতে পারে।”
