মেয়াদ বাড়লো নান্নু-বাশারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনসহ নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

একই সংবাদ সম্মেলনে পাপন সাকিব আল হাসানকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক করার ঘোষণা দেন। তার সাথে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে।

২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসবে। অক্টোবরে শুরু হওয়া এই আসর শেষ হবে ২৬ নভেম্বরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »