মুমিনুলদের খেলার ধরন নিয়েই বিরক্ত সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজ জয়ের কথা থাকলেও মুমিনুল হকের দল লঙ্কানদের কাছে উল্টো হেরে গেছে ১-০ ব্যবধানে। নানাবিধ সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কাকে নিজেদের ডেরায় পেয়েও ব্যর্থ তারা। আর এজন্য হতাশ দেশের ক্রিকেট অঙ্গন, যথারীতি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও হতাশ।

হোম কন্ডিশন অনুযায়ী বাংলাদেশই এই সিরিজে এগিয়ে ছিল। জয়-পরাজয় থাকে, যা মেনে নেওয়াই শ্রেয়। সিরিজ হার মেনে নিতেও সুজনের আপত্তি নেই। কিন্তু তাকে অসন্তুষ্ট করেছে খেলোয়াড়দের খেলার ধরন।

সুজন বলেন,”অবশ্যই ভালো হয়নি। আমাদের কন্ডিশনে হার… ফলাফল যাই হোক, আমাদের প্রক্রিয়াও ভালো ছিল না। হার-জিত খেলার অংশ, হারতেই পারি। কিন্তু যেরকম কন্ডিশন ছিল বা যেরকম প্রতিপক্ষের সাথে খেলেছি, বলব না আমরা আমাদের মান অনুযায়ী খেলেছি।”

সিরিজ হারের পরও মুশফিকুর রহিমের জোড়া শতক, লিটন দাসের ভালো ছন্দ, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের বোলিং- এসব বিষয় থেকে খুঁজে নেওয়া যেতে পারে ইতিবাচক দিক। বিশেষ করে দ্বিতীয় টেস্টে টপ অর্ডারের এমন অসহায় আত্মসমর্পণ মানতেই পারছেন না তিনি।

সুজন বলেন,”ইতিবাচক দিক আছে অনেক কিছুই। তবে ফলাফলের কথা চিন্তা করলে ভালো হয়নি। ঢাকা টেস্টে দুই ইনিংসেই টপ অর্ডারের ব্যর্থতা। দুই ইনিংসে একইরকম কেন হবে?”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »