নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাদা পোশাকে ব্যাট হাতে অধিনায়ক মমিনুল হকের সময়টা বড্ড খারাপ যাচ্ছে। খারাপ বলতে একেবারে যাচ্ছেতাই অবস্থা! সর্বশেষ ১৫ ইনিংসের মধ্যে ১২ ইনিংসেই দুই অঙ্কের কোটা পার করতে ব্যর্থ তিনি! এর মধ্যে ০ (শূন্য) রানে আউট হয়েছেন ৪ বার । সর্বশেষ ১৫ ইনিংসে ফিফটি পেয়েছেন মাত্র একটি! ব্যাটিং গড় ১২.৫৭।
মমিনুলের সর্বশেষ ১৫ ইনিংসঃ
* পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট: ৬,০ এবং ১,৭
* নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট: ৮৮,১৩ এবং ০,৩৭
* দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট: ০,২ এবং ৬,৫
* শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট: ২,৯ এবং ০শেষ ১৫ ইনিংসে মমিনুলের মোট রান ১৭৬, আর গড় ১২.৫৭।
চার নাম্বারের মতো মহাগুরুত্বপূর্ণ এই জায়গাটিতে অধিনায়কের এমন হতাশাজনক পারফরম্যান্স, দলকেও ফেলছে বিপাকে। মমিনুলের এমন যাচ্ছেতাই পারফরম্যান্সের কারণে, দিন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অনুমিত প্রশ্ন ছিল মুমিনুলের ব্যাটিং নিয়ে।
তবে খারাপ সময়ে সতীর্থের পাশে থেকেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন সাকিব।
মমিনুলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সাকিব বলেনঃ আসলে একজন অধিনায়কের জন্য এই সময়টা আসলেই অনেক কঠিন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা কিভাবে তাকে সাহায্য করছি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা, এখানে আসলে মুমিনুলের চেয়ে ভালো বিকল্প আমাদের কাছে নেই। তাই তাকে আমাদের সহযোগীতা করা উচিত। তার একটা ভালো ইনিংস সবকিছু পরিবর্তন করে দিতে পারে।
