ম্যাথুসের দিকে বল মেরে শাস্তি পেলেন তাইজুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা টেস্টের চতুর্থ দিনে গতকাল লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে অসদাচরণের জন্য জরিমানার কবলে পড়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

জরিমানার পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন এই টাইগার স্পিনার।

আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তাইজুলের বিরুদ্ধে আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। তিনি খেলা শেষে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক আর শুনানির প্রয়োজন হয়নি।

শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারে তাইজুলের বলে স্ট্রেইট ড্রাইভের চেষ্টা করেছিলেন ম্যাথুস, সেই বল সরাসরি তাইজুলের কাছে চলে গিয়েছিল। এরপর ম্যাথুসকে লক্ষ্য করে বল ছুড়ে মারেন তাইজুল। টিভি রিপ্লেতে দেখা যায় সেই বল ম্যাথুসের ডান হাতের কুনুইয়ে লাগে। অবশ্য গুরুতর কিছু হয়নি। এই বিষয়টি ম্যাচ রেফারির দৃষ্টিগোচর হয়নি। দিনের খেলা শেষে তাইজুলকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »