নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ঘোষিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ৩ ধাপ উত্থান ঘটেছে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসের। চট্টগ্রামে প্রথম টেস্টের পারফরম্যান্সে এই উইকেটরক্ষক ব্যাটার ১৭তম স্থানে উঠে এসেছেন।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স বিবেচনা করে আইসিসি র্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। লিটন ছাড়াও ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের।
৮৮ রানের ইনিংসে ৩ ধাপ এগোনো লিটনও এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কের ব্যাটার। ১৩৩ রানের ইনিংসে ৬ ধাপ এগিয়ে তামিম এখন ২৭তম। ৪ ধাপ এগিয়ে ২৫তম মুশফিক, যার ব্যাট থেকে এসেছিল ১০৫ রান।
বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করে সাকিব আল হাসান ১ ধাপ এগিয়ে এখন ২৯তম। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাঈম হাসান (৫৩তম)।
