রাজিথা ও করুনারত্নেকে ফেরানোর পর মিরপুরে বৃষ্টি বাঁধা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ভয়ংকর হয়ে ওঠা লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট শিকার করেছে বাংলাদেশ। ফলে তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। লাঞ্চ বিরতির আগে মাঠে হানা দিয়েছে বৃষ্টি।

গতকালের ২ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলতে নেমে দিনের প্রথম ওভারেই কাসুন রাজিথাকে হারায় শ্রীলঙ্কা। তবে করুনারত্নে আলো ছড়িয়ে যাচ্ছিলেন, আশায় ছিলেন শতকের। তবে সাকিবের বলে বোল্ড হয়ে বিদায়ের আগে ১৫৫ বলের মোকাবেলায় ৯টি চারের সাহায্যে ৮০ রান করেন করুনারত্নে।

যদিও লঙ্কানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ম্যাথিউস ৭৬ বলে ২৫ ও ও ধনঞ্জয়া ৪০ বলে ৩০ রান করে অপরাজিত রয়েছেন। মোট ৭০.১ ওভার ব্যাট করে শ্রীলঙ্কার সংগ্রহ ২১০ রান, ৪ উইকেট হারিয়ে।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন, ১ম সেশন শেষে)
টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)
মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫
রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২১০/৪ (৭০.১ ওভার)
করুনারত্নে ৮০, ওশাদা ৫৭, ধনঞ্জয়া ৩০*, ম্যাথিউস ২৫*
সাকিব ৩৮/২, এবাদত ৫৪/২

শ্রীলঙ্কা ১৫৫ রানে পিছিয়ে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »