নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের এপ্রিলে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সর্বশেষ তার সহকারি হিসেবে সিএ নিয়োগ দিয়েছে ড্যানিয়েল ভেটরিকে। নিউজিল্যান্ডের কিংবদন্তি এই স্পিনার এখনথেকে পূর্ণ মেয়াদে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার সাথে সাদা বলের ক্রিকেটে কাজ করেছিলেন ভেটরি। যার ফলে কোচিং প্রক্রিয়া মনে ধরেছে সিএ’র। আর তাই পূর্ণ মেয়াদে তাকে কোচ হওয়ার প্রস্তাব দেয় তারা। প্রস্তাব লুফে নেন ভেটরিও।
এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া দলের হাই-পারফরম্যান্স ম্যানেজার বেন অলিভার বলেন,”একজন খেলোয়াড় এবং কোচ হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই তার আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রায় অতুলনীয় এবং তার কৌশলগত অন্তর্দৃষ্টি, কোচিং পদ্ধতি এবং সহযোগিতামূলক মনোভাব অ্যান্ড্রু এবং দলের জন্য অমূল্য হবে।”
