লিটন-মুশফিকের অর্ধশতক জুটি, লড়ছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে খাদ থেকে টেনে তোলার চেষ্টায় মাঠে লড়ে যাচ্ছেন, আগের ম্যাচে দ্বিশতকের জুটি গড়া লিটন-মুশফিক।

দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে ব্যাট করতে এসে, এই দুজনের ব্যাটে চড়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে এই দুই ব্যাটার পঞ্চাশোর্ধ জুটি গড়ে নান্দনিক ব্যাটিংয়ে, সচল রাখছেন বাংলাদেশের রানের চাকা।

এই প্রতিবেদন লেখার সর্বশেষ সময় অব্দি বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৮৩ রান।
লিটন-মুশফিক ৫৯* রানের কার্যকরী জুটিতে, দারুণ ভাবেই প্রাথমিক বিপর্যয় সামাল দিচ্ছে বাংলাদেশ।এই মুহুর্তে উইকেটে লিটন অপরাজিত আছেন ৩৩* রানে, এবং মুশফিক ব্যাট করছেন ৩১ রান নিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »