নাঈম না থাকাই মোসাদ্দেকেই ভরসা করছে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণার পরেই যেন শুরু হয় ইনজুরির মিছিল। কেননা দল ঘোষণার দিনই ডিপিএলে ফিল্ডিং করার সময় চোট পান মিরাজ। মাঠের বাইরে ছিটকে গেলে তার বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয় নাঈম হাসানকে।

তবে কিছু দিন পর আবারও স্কোয়াডে ডাকা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। যদিও চট্টগ্রাম টেস্টের একাদশে সুযোগ মেলে শুধু নাঈমের। তবে দ্বিতীয় ইনিংসে চোট পান নাঈম। সেই চোট এখন মাঠের বাইরে ছিটকে ফেলেছে নাঈমকেও।

ফলে স্পিন বিভাগে মিরাজ বা নাঈমের ঘাটতি পোষাতে আপাতত ভরসা রাখা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর। মিরপুরে স্পিন বান্ধব উইকেটে মোসাদ্দেকই হবেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের সারথি।

শনিবার (২১ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,”ঢাকা টেস্টে নাঈমের বদলি কাউকে নেওয়া হচ্ছে না। মোসাদ্দেক আছে, দলও দেওয়া হয়ে গেছে, এটাই থাকবে। এখন তো স্পিনারদের নিয়ে সংকট দেখা দিল। নাঈম নেই, মিরাজ ইঞ্জুরিতে। এখন আর কিছু করার নেই। যে দল আছে সেই দল দিয়েই স্পিনের ঘাটতি পূরণ করতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »