নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেলেও সর্বশেষ আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় টাইগার যুবাদের। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নেওয়াজও কিছু দিন আগে বিদায় নিয়েছেন। তাই নতুন করে কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বিসিবি ৮ আগ্রহী কোচ থেকে ৪ কোচের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। সেখানে এগিয়ে আছেন স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফর।
অস্ট্রেলিয়ান ল ও ভারতীয় জাফর দুজনই অতীতে বাংলাদেশের ক্রিকেটে কাজ করেছেন।
ল অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও জাফর ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে অনেক এগিয়ে আছেন। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, এখনও কোনো কিছুই চূড়ান্ত নয়। নিশ্চিত হওয়ার জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
পাপন বলেন,”আনুষ্ঠানিকভাবে সব কিছু জানানো হবে আপনাদের। শুধু ল না, অনেকেই এসেছে। আমার জানামতে ৮ জন আছে। এর মধ্যে ৪ জনের সংক্ষিপ্ত তালিকা আমরা তৈরি করেছি। এর মধ্যে এই দুজনের নাম আছে। এটুকু বলতে পারি।”
