টেস্টে মুস্তাফিজকে ‘অপরিহার্য’ মানতে নারাজ মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মুস্তাফিজুর রহমানের টেস্ট খেলা নিয়ে দেশ উত্তাল। যদিও কেউ কেউ মুস্তাফিজকে শুধু সীমিত ওভারেই দেখে খুশি, কেউ আবার টেস্টের মত মর্যাদাপূর্ণ ফরম্যাটে দেখতে চান। এবার এই আলোচিত ইস্যুতে মুখ খুললেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

দেশের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও মুস্তাফিজ যেন হট কেক। যদিও দেশের হয়ে টেস্ট খেলতে না দেখে অনেকেই তাই মনঃক্ষুণ্ণ। বিশেষ করে বোর্ড কর্তাদের থেকে শুরু করে নির্বাচক প্যানেল- কমবেশি সবাই-ই মুস্তাফিজকে টেস্টে ফিরিয়ে আনার পক্ষে।

তবে মুমিনুল মনে করেন, মুস্তাফিজকে টেস্টে ফিরিয়ে আনতেই হবে এমন মনোভাবের তেমন যৌক্তিকতা নেই। অভিজ্ঞতার দিক থেকে অন্যদের ওপর ভরসা রাখছেন তিনি। এছাড়া ধকল সামলানোর কথা ভেবে পরোক্ষভাবে সমর্থনই জানিয়েছেন মুস্তাফিজকে।

মুস্তাফিজকে টেস্টে ফেরানোর বিষয়ে মুমিনুল বলেন,”এটা তো বোর্ডের ব্যাপার, বোর্ড যে সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় এটা বোর্ডের ওপর ছেড়ে দেওয়াই ভালো। আমি জানি না মুস্তাফিজ কয়টা টেস্ট খেলেছে। বাংলাদেশ দলের কোনো পেসারই তেমন অভিজ্ঞ না। সব মিলিয়ে ২০ টেস্ট খেলা কেউ আছে কি না! আমার মনে হয় না এ মুহূর্তে অভিজ্ঞতা বড় কোনো ব্যাপার। তবে বোর্ড যদি বলে, খেলবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »