দলে ফিরলেন ব্রড-অ্যান্ডারসন, কথা রাখলেন স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব নিয়েই জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন নতুন অধিনায়ক বেন স্টোকস। তার কথামতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই পেস জুটি। এছাড়া ১৩ সদস্যের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন হ্যারি ব্রুক এবং ম্যাথু পটস।

এর আগে ডানহাতি এই দুই পেসারকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইসিবিকে। কদিন আগে অ্যান্ডারসন জানিয়েছিলেন, ঠিক কি কারণে দল থেকে বাদ পড়েছেন সেটা জানেন না তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন তারা দুজনই।

ইংল্যান্ড: বেন স্টোকস (অধিনায়ক), অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ফোকস, ক্রেইগ ওভারটন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ এবং ম্যাথু পটস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »