সেঞ্চুরি তুলে নিলেন ম্যাথুস –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলতি টেস্টের প্রথম দিনে শতকের দেখা পেয়েছেন লঙ্কান অলরাউন্ডার এঞ্জেলো ম্যাথুস। সাগরিকায় প্রথম দিনে ১২ চার ও ১ ছক্কায় নিজের ক্যারিয়ারের ১২তম শতক তুলে নিয়েছেন এই অলরাউন্ডার।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে, ম্যাথুসের ব্যাটে চড়ে ম্যাচের লাগাম এই মুহুর্তে অনেকটা লঙ্কানদের হাতে।এই প্রতিবেদনের সর্বশেষ সময় অব্দি, লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩১।

২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুদল। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »