নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে প্রায় সাড়ে পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে আজ মুমিনুল হকের দল মুখোমুখি হয়েছে শ্রীলংকার।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। শুরুতে ব্যাটিং করতে নেমে দেখে শুনে শুরু করে দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে এবং ওশানে ফার্নান্দু। এদিন দুই প্রান্ত থেকেই পেসার দিয়ে বোলিং আক্রমণ শুরু করলেও বাংলাদেশ প্রথম সাফল্য পায় স্পিনারের হাত ধরে।
নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে করুনাত্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম হাসান। লঙ্কান অধিনায়ক ৯ রান করে সাজঘরে ফিরেছেন। ৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে শ্রীলঙ্কা।
