আইপিএল থেকে ছিটকে গেলেন কামিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে চোটে পড়ে ছিটকে গেলেন প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি আসরে আর কোনো ম্যাচ খেলা হচ্ছে না এই অস্ট্রেলিয়ান পেসারের।

দীর্ঘদিন ধরে পিঠের নিচের অংশের চোটে ভুগছেন কামিন্স। যদিও চোট কাটিয়ে মাঠে ফিরতে তার বেশ কিছু দিন সময় লাগতে পারে। তাই জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেছেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অজি।

কামিন্সের আইপিএলে না থাকাটা কলকাতার জন্য মোটেও ভাল কিছু নয়। তাদের পেস আক্রমণের বড় অস্ত্র ছিলেন এই পেসার। এবারের আসরে পাঁচ ম্যাচে সাত উইকেট শিকার করেছেন তিনি। নিজের সর্বশেষ ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রেখেছেন কামিন্স। গত ৬ এপ্রিল পুনেতে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম দেখায় ১৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। যেখানে ১৪ বলে ফিফটি করে আইপিএল ইতিহাসে যৌথভাবে দ্রুত ফিফটির রেকর্ড গড়েন অজি তারকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »